ঢাকাWednesday , 15 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু সাজিয়ার সফল অস্ত্রোপচার

Link Copied!

sajiaনিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা শিশু সাজিয়ার সফল অস্ত্রোপচার করতে সক্ষম হয়েছেন। ৬ মাস বয়সী এই শিশুর পেট থেকে অবশেষে মানব ভ্রুনটি বের করা সম্ভব হলো।
বুধবার সকালে ঢামেকের শিশু সার্জারি বিভাগে সাজিয়ার শরীরে অস্ত্রোপচার করা হয়। শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফুল হক কাজলের নেতৃত্বে একটি বোর্ড গঠন করে এই অস্ত্রোপচার পরিচালিত হয়।
ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, সফল অস্ত্রোপচারের মাধ্যমে সাজিয়ার পেট থেকে ভ্রুনটি বের করা হয়েছে। এখনো তার জ্ঞান ফিরেনি। তবে শিগরিই তার জ্ঞান ফিরবে বলে আশা করছেন চিকিৎসকরা।
শিশুটির মা আঞ্জু খাতুন বলেন, অপারেশন সফল হওয়ায় আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। চিকিৎসকদের আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমে আমার সন্তান সুস্থ্য হয়েছে।’
গত ১০ সেপ্টেম্বর জামালপুরের নান্দিনা আনোয়ার হাসপাতালে সাজিয়া জান্নাতের জন্ম হয়। শিশুটির বয়স যখন চার মাস তখন তার পেটে একটি চাকা সাদৃশ কিছু একটা অনুভব করেন তার মা। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা পরীক্ষা-নীরিক্ষা করে জানতে পারে শিশুটির পেটে একটি ভ্রুণ বেড়ে উঠছে।
পরে তাকে গত ১৩ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু সাজিয়াকে ভর্তি করানো হয়।