ঢাকাWednesday , 14 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন বেতন কাঠামোর উদ্যোগে কৃষি ব্যাংকে সমাবেশ ও র‍্যালি

Link Copied!

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় বেতন স্কেল ঘোষণা ও বাস্তবায়নের জন্য গেজেট প্রকাশ এবং ব্যাংকিং সেক্টরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের নির্দেশনাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ),
বি-৯৮৫ এবং বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক ও
উপমহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন এবং সমিতির আহ্বায়ক ও উপমহাব্যবস্থাপক সৈয়দ লিয়াকত হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ)-এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচিতে বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী
ফোরাম ও বাংলাদেশ কৃষি ব্যাংক ওমেন্স ফোরামের নেতৃবৃন্দসহ বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।