ঢাকাWednesday , 14 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনালী পেমেন্ট গেটওয়েতে এমটিবির কার্ড গেটওয়ে

Link Copied!

সোনালী ব্যাংকের নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়েতে’ (এসপিজি) যুক্ত হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) কার্ড গেটওয়ে। রবিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শওকত আলী খান ও এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডিএমডি মো. রফিকুল ইসলাম, জিএম আকলিমা ইসলাম এবং এমটিবির চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেনসহ উভয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।