ঢাকাThursday , 8 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী আটক

Link Copied!

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে আখি আক্তার (২৪) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী জাহিদ হাসানকে (২৭) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আশুলিয়ার টংগাবাড়ি বঙ্গবন্ধু রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। বাসাটি আব্দুল খালেকের মালিকানাধীন বলে জানা গেছে। নিহত আখি আক্তার শেরপুরের ঝিনাইগাতী থানার ঘাগড়া কবিরাজপাড়া এলাকার আবেদ আলীর মেয়ে। অপরদিকে আটক জাহিদ হাসান শেরপুরের নালিতাবাড়ী থানার সিটকাপাড়া এলাকার তাইজ উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আখি আক্তারকে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার পর পুলিশ জাহিদ হাসানকে আটক করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় আশুলিয়া থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ।