ঢাকাTuesday , 14 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলোর পথে শপথ নেয়ার আহ্বান

Link Copied!

sanjidaনিজস্ব প্রতিবেদক: পরবর্তী প্রজন্মকে আলোর পথযাত্রী হয়ে সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানিয়েছেন ছায়ানট সভাপতি ও রবীন্দ্র গবেষক ড. সনজীদা খাতুন।
মঙ্গলবার সকালে রমনা বটমূলে ছায়ানটের প্রভাতী আয়োজনে তিনি এ আহ্বান জানান। সেইসঙ্গে তিনি মানুষের শান্তিপূর্ণ জীবনযাত্রায় যা বাধা তাকে আর্বজনা হিসেবে গণ্য করে দূর করে ফেলতে বলেছেন।
দুই পর্বে বিভক্ত বক্তব্যে শুরুতে তিনি পহেলা বৈশাখের বিষয়বস্তু তুলে ধরেন। সনজীদা খাতুন বলেন, ‘ধর্ম মানুষের স্বভাব বটে। ধর্মের নীতিবোধ আমাদের শান্তির পথে আহ্বান করে। নীতিবিহীন আচরণ, ভাই-বন্ধু-সমাজ-দেশ আর বিশ্বশান্তির প্রতিবন্ধক। আমরা শান্তি চাই, সম্প্রীতি চাই। সুখে শান্তিতে বাঁচবার মানবিক অধিকার চাই। চাই মানুষ হিসেবে আমাদের সকল অধিকারের সুরক্ষা। মানুষের শান্তিপূর্ণ জীবনযাত্রা বিরুদ্ধ যা কিছু তা বস্তুত আর্বজনা।’
এরপর গীত হয় কবিগুরুর অমর গান- ‘এসো হে বৈশাখ…এসো এসো।’ দীর্ঘ ১৪ বছর পর ছায়ানটের বৈশাখী আয়োজনে এই গানটি গাওয়া হলো।
এরপর বিস্তারিত বক্তব্যে সনজীদা খাতুন বলেন, ‘আমরা চাই নববর্ষের প্রভাতে সকল আর্বজনা দূর হয়ে যাক। সামনের দিনগুলো স্বাধীকার সমৃদ্ধ প্রশান্ত জীবনের প্রতিশ্রুতি নিয়ে আসুক। মনে রাখতে হবে, সেই পরিবেশ সৃষ্টির দায়ও আমাদের সকলের। পরবর্তী প্রজন্মকে নতুন উদ্যমে জাগিয়ে তুলবার দায়িত্ব আপনাদের, আমাদের।’
তিনি বলেন, ‘পরবর্তী যারা তারা যেন আলোর পথযাত্রী হয়ে উঠতে পারে, সেজন্য উপযোগী মানবিক সমাজ গড়তে হবে আমাদের। মানবজাতিকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে চলে প্রকৃত মানুষ হওয়ার সাধনা করতে হবে। সেই অভিযাত্রার শপথ নেয়ার দিন আজ। আসুন, আমরা সেই আলোর পথে চলবার শপথ নিই।’