সিরাজগঞ্জ প্রতিনিধি: পুলিশের গুলিতে শিবিরকর্মী আনিছুর রহমানকে হত্যার প্রতিবাদে জেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা ছাত্রশিবির।
সোমবার রাতে জেলা ছাত্র শিবিরের সভাপতি সাইফুদ্দিন স্বাধীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হরতাল আহ্বান করা হয়।
উল্লেখ, রোববার রাতে শিবিরকর্মীরা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি নিক্ষেপ করে। এতে সিরাজগঞ্জ ভাসানী ডিগ্রি কলেজ শিবিরের সভাপতি আনিছুর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরই প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।

