সিলেট প্রতিনিধি: ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুঘর্টনায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে মকলিছুর রহমান নামের এক বিজিবি সদস্যের। সোমবার রাত ১২ টার দিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হয়েছেন।
নিহত মকলিছুর রহমান সিলেট সদর উপজেলার সাহেববাজার ইসলামপুর ভোলাকোনা গ্রামের আব্দুর নূরের ছেলে।
নিহতের মামা মতিউর রহমান জানান, মকলিছুর রহমান রংপুর জেলায় বিজিবি সদর দপ্তরে চাকরি করতো। গতকাল সোমবার সে ছুটি শেষে তার নিজ কর্মস্থলে ফিরছিলো। কিন্তু কর্মস্থলে যাওয়ার আগেই তিনি সড়ক দুঘর্টনায় মারা যান।
সড়ক দুঘর্টনার বিষয়টি জানতে মঙ্গলবার সকাল ১০টায় গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. মোফাজ্জেল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার রাত ১২টার দিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন বিজিবি সদস্য নিহত হয়েছেন। তবে তিনি নাম-পরিচয় বলতে পারেনি।

