ঢাকাTuesday , 14 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিএনজি ও রিকশাচালক গুলিবিদ্ধ

Link Copied!

Guliনিজস্ব প্রতিবেদক: রাজধানীর রমনায় দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছেন। সোমবার রাত ১২ টার দিকে মগবাজারের দিলুরোডে জনকণ্ঠ ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সিএনজিচালক ইয়াকুব আলী (৪০) ও রিকশাচালক আব্দুল হাকিম (৩০)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ইয়াকুবের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎকরা।
সূত্রে জানা গেছে, জনকণ্ঠ পত্রিকার ভাড়ায়চালিত সিএনজি অটোরিকশাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এলোপাথারি গুলি করে। এসময় সিএনজিচালক ইয়াকুবের বুকে গুলি লাগে। এ ঘটনায় রিকশাচালক হাকিমের কোমরেও একটি গুলি লাগে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ইয়াকুবের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎকরা।
আহত হাকিম  জানান, একটি সাদা মাইক্রোবাসে করে কয়েকজন যুবক সিএনজি অটোরিকশাকে লক্ষ্য করে গুলি করে। এতে সিএনজিচালক আহত হয়। এসময় একটি গুলি এসে আমার কোমরে লাগে। তবে গাড়ির মধ্যে দুইজন ব্যক্তি বসে ছিলেন। ঘটনার সময় অন্যত্র চলে যান।