ঢাকাTuesday , 14 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিটি নির্বাচনে সরকার দল সমান সুযোগ পাচ্ছে না

Link Copied!

Kaderফেনী প্রতিনিধি: সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির হেভিওয়েট নেতারা প্রার্থীদের পক্ষে প্রচারণার সুযোগ পেলেও সরকার দল সে সুযোগ পাচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের।
মঙ্গলবার সকালে ফেনীর প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট (পিটিআই) মাঠে বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না বলে অভিযোগ করলেও তাদের সে অভিযোগ সত্য নয়। সে সুযোগ তারা পাচ্ছেন। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বাংলাদেশের একাধিক বারের প্রধানমন্ত্রী তিনি প্রচারণায় সুযোগ পাচ্ছেন। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা ঘরে বাইরে কোথাও প্রচারণায় অংশ নিতে পারছেন না। বিএনপি অবরোধ তুলে নিয়েছে। দেরীতে হলেও তাদের বোধোদয় ঘটেছে। পেট্রোলবোমা নয়, মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।’
তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, ‘হরতাল-অবরোধ তুলে নেয়া যদি লোক দেখানো সাময়িক কৌশল হয় তাহলে তা থেকে বেরিয়ে আসুন।’
ফেনীর জেলা প্রশাসক হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, নেজারত ডেপুটি কালেক্টর শিহাব উদ্দিন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুশেন চন্দ্র শীল।
এদিকে, সকাল ৮টায় ফেনী সরকারি পাইলট স্কুল মাঠ থেকে মঙ্গল শোভার র‌্যালি শুরু হয়ে পিটিআই মাঠে গিয়ে শেষ হয়। শোভা যাত্রায় জেলা প্রশাসন, ফেনী প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, ফেনী সরকারি কলেজসহ শহরের সকল প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।