ঢাকাSaturday , 3 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০০১ থেকে ২০০৬ সালের মতো দুর্নীতির মহোৎসব শুরু হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

Link Copied!

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে দুর্নীতি হয়েছিল, আবারও সেই ‘দুর্নীতির মহোৎসব’ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির মহোৎসব আবার শুরু হয়েছে। এখন সবার পকেট ভর্তি হয়ে গেছে। তাই এখনই সীমান্তে পাহারা বসাতে হবে। যাতে আওয়ামী লীগ পালিয়ে গেলেও একটা দুর্নীতিবাজও পালাতে না পারে।’ শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপজেলার কেরানীহাটে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরিকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতা থাকবে এনসিপির হাতে। বিএনপির হাতে থাকবে না, জামায়াতের হাতেও যাবে না।’ স্থানীয় নির্বাচনের কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘টাকার শক্তি, দুর্নীতি বা পেশিশক্তি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। নির্বাচনে শেষ পর্যন্ত জনগণের জয় হবে।’ চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সভাপতি এ এম মুন্না চৌধুরীর এ সভার সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান, যুগ্ম সদস্যসচিব সাগুপ্তা বুশরা মিশমা, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিফাত হোসেন প্রমুখ।