ঢাকাMonday , 28 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

Link Copied!

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেউ জড়িত নয় বলে স্পষ্ট মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, “চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী, তারা কখনোই এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িত হতে পারে না।” এ সময় বিএনপিকে জড়িয়ে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। বর্তমান সরকারকে সফল হতে না দেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “জনগণের রায়ের মাধ্যমে নতুন সরকার গঠিত হলেও তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। গণতন্ত্র ও উন্নয়নের শত্রু ওই অপশক্তিগুলো দেশকে অস্থিতিশীল করতে ফের ষড়যন্ত্র শুরু করেছে। এদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে।” দেশের চলমান শান্তির ধারা ও স্থিতিশীলতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নজরুল ইসলাম খান।