ঢাকাTuesday , 22 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে খুলনায় মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

খুলনা ব্যুরো
September 22, 2026 9:49 pm
Link Copied!

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় খুলনা নতুন রেলস্টেশন থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন-এর সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল মোল্লা, মোঃ কামাল হোসেন, আমিন আহমেদ মিঠু, গোলাম জুলকার নাইন, এ্যাড. বজলুর রহমান রাজা, হাবিবুর রহমান কাজল, তামজীদ আহমেদ মিশু, জাহিদুল ইসলাম সহ খুলনা মহানগর যুবদলের কমিটির সদস্যবৃন্দ, থানা পর্যায়ে নেতৃবৃন্দ এবং খুলনা মহানগর যুবদলের আওতাধীন ৩১টা ওয়ার্ড ও তিনটি ইউনিয়নের নেতৃবৃন্দ।