লালমনিরহাটে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাটের মিশন মোড় চত্ত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ ও মিছিলে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক প্রমুখ। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি থেকে জেলা বিএনপির মিছিল বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাটের মিশন মোড় চত্ত্বরে সমাবেশে এসে মিলিত হয়। বক্তারা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- বক্তব্য রাখেন।

