ঢাকাTuesday , 22 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে খুলনা যুবদলের বিক্ষোভ

খুলনা ব্যুরো
September 22, 2026 9:43 pm
Link Copied!

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে খুলনা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি ভাই। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাবির আলী, ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলামসহ খুলনা জেলা যুবদলের বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।