নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান পদে রদবদল হয়েছে। এ ছাড়া একজন সদস্য পরিচালককে (যুগ্ম-সচিব) ওএসডি করা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত্র প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পাট করপোরেশনের চেয়ারম্যান মো. শফিকুর রহমান লস্করকে বিএডিসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। আর বিএডিসির চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সিকদারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এ ছাড়া বিএডিসির সদস্য পরিচালক (যুগ্ম-সচিব) মো. রমজান আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

