ঢাকাThursday , 17 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ছাত্রলীগের মশাল মিছিল, আটক-২

Link Copied!

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রাতের আধারে নিষিদ্ধ ছাত্রলীগ মশাল মিছিল করেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের খোলাহাটি গ্রামে ছাত্রলীগ মশাল মিছিল করে। এ সময় সবার হাতে মশাল ছিলো। এই ঘটনায় পুলিশ উপজেলা ছাত্রলীগের বন বিষয়ক সম্পাদক আরিফুল ইমলাম রঙ্গনসহ ২জনকে আটক করেছে। ঘটনার একদিন পর বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে পুলিশের পক্ষ থেকে সাব-ইনসপেক্টর তাজরুল ইসলাম সরদার (বিপি-৬৯৮৯০৭৭৩৮৩) সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছেন। মামলার নথিতে বলা হয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্য মিছিলটি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক জীবন রায়, আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল বাবুসহ ১৯জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০/৩৫জনকে আসামী করা হয়েছে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজিব ২জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।