ঢাকাThursday , 17 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে মাছ ধরায় ৫ জেলে আটক, মাছ-নৌকা জব্দ

Link Copied!

সুন্দরবনের অভয়ারণ্যে ঢুকে মাছ ধরার অপরাধে পাঁচ জেলেকে আটক হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালারচর টহল ফাঁড়ির আদানি গুরগুরিয়া খালে মাছ ধরার সময় তাদেরকে আটক করেন বনরক্ষীরা। এসময় জেলেদের কাছ থেকে দুটি নৌকা ও আড়াই মণ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে। আটক জেলেরা হলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার বেকটমারী গ্রামের আ. সালাম, কদম আলী, জহুরুল হক সরদার, আবু বক্কর ও সোহরাব হোসেন গাজী। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যালারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা নিষিদ্ধ আদানি গুরগুরিয়া খালে অভিযান চালায়। এ সময় জেলেদের দেখতে পেয়ে বনরক্ষীরা এগিয়ে যান এবং পাঁচ কনকে আটক করেন। ঘটনাস্থল থেকে জেলেদেরে দুটি নৌকা এবং আহরিত বিভিন্ন প্রজাতির আড়াই মণ মাছ জব্দ করেন। সুন্দরবন পূর্ব বনবিভাগ বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আটক জেলেদেরে বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। অভয়ারণ্যে কোনো জেলে যাতে মাছ ধরতে না পারে সেব্যাপারে বনরক্ষীদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।