রাজশাহী মহানগরীর বালিয়াপুকুরে অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন, বিক্রি ও বিতরণের অভিযোগে ফিউচার মিনারেল ওয়াটারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ। এ সময় বিএসটিআই কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।

