ঢাকাWednesday , 16 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বজ্রপাত ঝুঁকি কমাতে শরণখোলায় তালবীজ রোপণ

Link Copied!

শরণখোলায় বজ্রপাত ঝুঁকি নিরসনে ২৫ হাজার তালবীজ রোপন প্রকল্প-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। ক্লাইমেট অ্যালায়েন্স বাংলাদেশ (ক্যাব) এ প্রকল্প বাস্তবায়ন করছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলানায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার রেজোয়ান ইফতেকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, সুন্দরবন বন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার। তালবীজ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন ক্লাইমেট অ্যালায়েন্স বাংলাদেশ (ক্যাব)র চেয়ারপার্সন ও শরণখোলা উপজেলা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত। অনুষ্ঠান সঞ্চলনা করেন ক্লাইমেট অ্যালায়েন্স বাংলাদেশ (ক্যাব)র প্রধান নির্বাহী পরিচালক আসাদুজ্জামান। সভায় জানানো হয় শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের সকল ওয়ার্ডের সড়কের পাশে ২৫ হাজার তালবীজ রোপন করা হবে।