ঢাকাMonday , 13 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হরতালে শিবিরের মিছিল-ভাঙচুর

Link Copied!

pikatingবগুড়া প্রতিনিধি: কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে বগুড়ায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার সকালের পৌন ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌন ৯টার দিকে শহরের শেরপুর রোডের সিটি স্কুলের সামনে শিবিরকর্মীরা রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আবুল বাসার জানান, এ ধরনের কোনো ঘটনার খবর তার জানা নেই।
এদিকে, সকাল ৯টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের ছিলিমপুর এলাকায় মহাসড়কের পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিবিরকর্মীরা। এ সময় বেশকিছু যানবাহন ভাঙচুর ও ২টি ককটেলের বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই শিবিরকর্মীরা এলাকা ছেড়ে চলে যায়।
এছাড়া, সকাল ৭টায় হরতালের সমর্থনে শহরের খান্দারে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবির। সকাল সাড়ে ৭টায় নারুলী সাফি ক্লিনিকের সামনে আরেকটি মিছিল বের করে শহর জামায়াত। একই সময়ে শহরের নামাজগড়ে মিছিল বের করলে গোয়েন্দা পুলিশের ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। এছাড়া আর কোথাও তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।