ঢাকাSunday , 13 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৌচাক সামাজিক বনায়ন নার্সারি পরিদর্শনে প্রধান বন সংরক্ষক

Link Copied!

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী গাজীপুরের সালনায় মৌচাক সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র (এসএফএনটিসি) পরিদর্শন করেছেন। গত ১২ সেপ্টেম্বর তিনি ঢাকা বন বিভাগের অধীন ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়, মৌচাক সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের (এসএফএনটিসি) বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি নার্সারি শেড, গ্রিন হাউজ, ডরমেটরি, অফিস এবং বিক্রয়ের জন্য উত্তোলিত চারার নার্সারি ঘুরে দেখেন। পরিদর্শনকালে ঢাকা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, সহকারী বন সংরক্ষক এবং ডেপুটি রেঞ্জার মনিরুল ইসলাম মঞ্জু উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী মৌচাক সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের অফিস চত্বরে একটি বকুল ফুলের চারা রোপণ করেন। তাঁর এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের প্রতি বন বিভাগের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।