ঢাকাSaturday , 12 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

Link Copied!

রাজধানী ঢাকা সহ সারা দেশের ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবেলায় তিন মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচি অংশ হিসেবে ১২ সেপ্টেম্বর সকাল দশটায় শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান শুরু হয়েছে। অনুষ্ঠানের শুরুতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি রেলি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে শেষ হয়। পরে উপস্থিত অতিথি বৃন্দের সমন্বয় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেখার, বিশেষ অতিথি অফিসার ইনচার্জ রোকেয়া খানম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, উপজেলা জামাতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির। এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, শরণখোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা , নির্বাচন কর্মকর্তা ভারপ্রাপ্ত শেখ মঈন উদ্দিন ও উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি কাজী সরোয়ার বাদল। সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিজের আঙ্গিনা থেকে শুরু করে সবাইকে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করার আহ্বান জানান।