ঢাকাThursday , 10 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বাসস
September 10, 2026 9:09 pm
Link Copied!

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শাইখ আব্দুর রহিম ইসলামাবাদীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে তারা রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং রাষ্ট্রপতির প্রতি তাদের আস্থা ও শুভকামনা ব্যক্ত করেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক সাংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে তারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইসলাম ধর্ম বিষয়ে যোগ্য আলেমদের শিক্ষক হিসেবে নিয়োগের দাবিও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। রাষ্ট্রপতি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সকল নাগরিকের ধর্মীয় অধিকার সংরক্ষণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অবদানের কথা জাতি স্মরণ রাখবে। এ ক্ষেত্রে দলটির ভূমিকার জন্য তিনি প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব উপস্থিত ছিলেন।