ঢাকাWednesday , 9 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে চুক্তি স্বাক্ষর

Link Copied!

এনআরবি ব্যাংক পিএলসি. এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব স্বাক্ষর হয়েছে। এই অংশীদারিত্বের আওতায় এনআরবি ব্যাংকের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারী এবং কর্মকর্তা-কর্মচারী হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে বিভিন্ন বিশেষ ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।এ উপলক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি হলিডে ইন ঢাকা সিটি সেন্টার, ঢাকা-এ অনুষ্ঠিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কিমিওয়া সাদ্দাত এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মহাব্যবস্থাপক দীপঙ্কর দে। চুক্তির আওতায়, এনআরবি ব্যাংক প্রিমিয়াম ক্রেডিট কার্ড সদস্যরা বছরব্যাপী বুফে ডিনারে ‘একটি কিনলে একটি বিনামূল্যে’ অফার উপভোগ করবেন। এনআরবি ব্যাংকের সকল ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং প্রিপেইড কার্ডধারীরা ডাইনিং, রুম র‍্যাক রেটে, জিম সুবিধা, সুইমিং পুল ব্যবহার এবং স্পা সার্ভিসে ২০% পর্যন্ত ছাড় পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনআরবি ব্যাংক পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, কার্ড বিভাগের প্রধান খাজা ওয়াসিউল্লাহ এবং স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বিভাগের প্রধান মো. শফিকুল হাসান। অন্যদিকে, হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অর্থ ও ব্যবসায়িক সহায়তা বিভাগের পরিচালক মো. তানভীর আহমেদ এবং সিনিয়র ডিজিটাল বিপণন বিশেষজ্ঞ সাগর পোদ্দার।