ঢাকাWednesday , 9 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ৯ম শরি’আহ্ সুপারভাইজরি বোর্ড সভা

Link Copied!

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর শরি’আহ্ সুপারভাইজরি বোর্ড (এসএসবি)-এর ৯ম সভা বুধবার (৯ সেপ্টেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়স্থ বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। এসএসবি’র চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশন-এর মহাপরিচালক মুফতি মুহাম্মদ মহিবুল্লাহিল বাকী নদভী-এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন; ফকিহ্ সদস্য ও এসএসবি’র ভাইস-চেয়ারম্যান মুফতি শাহ মুহাম্মদ ওয়ালী উল্লাহ, সিএসএএ এবং মুফতি আব্দুল্লাহ মাসুম সিএসএএ। পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মোঃ আমিন হেলালী ও পরিচালক খলিলুর রহমান মাসুম এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম, চিফ অপারেটিং অফিসার ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আলমগীর কবির, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম। সভার শুরুতে পরষ্পর সালাম বিনিময় ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় এবং পর্যায়ক্রমে পূর্ববর্তী এসএসবি সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়াও কার্যতালিকা অনুযায়ী বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।