ঢাকাMonday , 13 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসির কাছে খোকনের প্রশ্ন ‘কি সুবিধা নিচ্ছি?’

Link Copied!

khokonনিজস্ব প্রতিবেদক: দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন নির্বাচন কমিশনের কাছে জানতে চাইলেন- ‘আমি বাড়তি কি সুবিধা নিয়েছি তা স্পষ্ট করুন।’
সোমবার দুপুরে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন-২০১৫ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় তিনি এ কথা জানতে চান। সাঈদ খোকন তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে এ কথা জানতে চান। মতবিনিময় সভা আয়োজন করে রিটার্নিং অফিসার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন কমিশন।
সাঈদ খোকন বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ আছে আমি সরকার দলীয় প্রার্থী হওয়ার কারণে নাকি বাড়তি সুবিধা পাচ্ছি। এ বিষয়ে ইসির কাছে সুস্পষ্টভাবে জানতে চাই আমি অন্য প্রাথীর থেকে কি কি বাড়তি সুবিধা নিচ্ছি বা পাচ্ছি তা সুনির্দিষ্ট ও পরিষ্কার করে বলবেন। তাহলে আমি আমার ভুলগুলো শুধরে নেবো।’
নির্বাচন কমিশন এমন একটি মতবিনিময় সভা আয়োজন করায় ধন্যবাদ জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘আমি এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কাজে সন্তুষ্ট। আশা করি নির্বাচন কমিশন একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।’
ঢাকা সিটি করপোরশেন নির্বাচনে বিএনপির পক্ষ থেকে চাওয়া সেনাবাহিনী সম্পর্কে তিনি বলেন, ‘তারা যে কেন সেনাবাহিনী চান তা আমার কাছে বোধগম্য নয়।’
এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী, মো. শাহনেওয়াজ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান, দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ প্রমুখ।