ঢাকাMonday , 13 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামিন নিতে হাইকোর্টে মির্জা আব্বাস

Link Copied!

abbasনিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিল, পল্টন ও শাহবাগ থানায় দায়ের করা তিন মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি হাইকোর্টে আসেন।
এরপর থেকে তিনি মামলার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের কক্ষে অবস্থান করছেন।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাস ৩৭টি ফৌজদারি মামলা মাথায় নিয়ে কয়েক মাস ধরে আত্মগোপনে ছিলেন। মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে প্রতীক বরাদ্দ পর্যন্ত কোনো ক্ষেত্রেই তাকে যায়নি। তার পক্ষে এ কাজগুলো করেন আইনজীবীরা।
এদিকে মির্জা আব্বাসের মগ প্রতীকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। আফরোজার সঙ্গে প্রচারে মহিলা দলের কর্মীরা রয়েছেন।