ঢাকাMonday , 31 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সরকার ৫ বছরে ১ কোটি মানুষকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়

Link Copied!

বর্তমান সরকার ৫ বছরে এক কোটি কর্মক্ষম জনগোষ্ঠীকে দেশের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চায় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সোমবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের পূর্বে কলেজ ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার বিদেশ গমনের জন্য শিক্ষার্থীদের ১০ লাখ টাকা এবং প্রবাসীদের জন্য বিনা জামানতে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে।

তিনি বলেন, দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ গতানুগতিক শুধুমাত্র সার্টিফিকেটনির্ভর শিক্ষা দিয়ে এখনকার শ্রমবাজারে চাকরি নিশ্চিত করা যায় না। সেক্ষেত্রে চাকরির বাজারে যে বিষয়ে চাহিদা আছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যপুস্তক, সিলেবাস কারিকুলামে মূল্যায়ন চলছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে নিরাপদ করে তোলার জন্য সাইবার আইন খুব শিগগিরই সংশোধন করা হচ্ছে। সরকার মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। ইতোমধ্যে মানবাধিকার আইন ও গুম আইন সংসদে পাশ হয়েছে। সরকার জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে চেষ্টা করছে।

পরে তিনি ছাত্র অধিকার পরিষদ বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ শাখার আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন।