চট্টগ্রাম প্রতিনিধি: যুদ্ধপরাধী কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুঁলিয়ে রায় কার্যকরের সন্তোষ প্রকাশ করে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এম.পি।
তিনি বলেছেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যুদ্ধাপরাধীদের ফাঁসির সাথে সাথে জামায়াত-শিবিরকেও নিষিদ্ধ করতে হবে। বোমা নেত্রী খালেদা জিয়াকে দেশব্যাপী পেট্রোল বোমাবাজির হুকুমের আসামি করে জেলে নিক্ষেপ করতে হবে।’
রোববার সকোলে নগরীর প্রিয়া কমিউনিটি সেন্টারে ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী আ.জ.ম নাছির উদ্দিনের সমর্থনে বাংলাদেশ ত্বরীকত ফেডারেশন চট্টগ্রাম মহানগর আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজিবুল বশর ভান্ডারি বলেন, ‘চট্টগ্রামকে সিঙ্গাপুর ও মালেয়শিয়ার ন্যায় পরিকল্পিতমেগাসিটি বিনির্মাণের লক্ষ্যে আ.জ.ম নাছির উদ্দিনকে বিপুল ভোটে জয় করতে সকলের কাছে আহ্বান জানাচ্ছি। চট্টগ্রাম মহানগরীকে সকল ধর্ম ও বর্ণের শান্তিপূর্ণ সহাবস্থান-জঙ্গি ও উগ্র-মৌলবাদীমুক্ত স্বাস্থ্যপ্রদ নগরী হিসেবে গড়ে তোলার নিমিত্তে চট্টগ্রামবাসীকে ঐক্যমতে আসাতে হবে।’
ত্বরীকত ফেডারেশন চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কাজী মোহাম্মদ আহসানুল মোরশেদ কাদেরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন প্রাক্তন গণপরিষদ সদস্য ইছহাক মিয়া, মেয়র প্রার্থী আ.জ.ম নাছির উদ্দিন, ত্বরীকত ফেডারেশন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তৈয়বুল বশর মাইজভাণ্ডারী।
এতে আরো বক্তব্য রাখেন পীরে ত্বরীকত সৈয়দ ইলিয়াছ রেজভী, ১৪ দলীয় নেতা মাওলানা নজরুল আশরাফি, আওয়ামী লীগ নেতা খোরশেদুল আলম সুজন, ইঞ্জিনিয়ার মো. হারুন, পীরে ত্বরীকত নঈমুদ্দিন নঈমী, পীরজাদা সৈয়দ মোকাম্মেল ফরহাদাবাদী, পীরজাদা মাঈনুল ইসলাম জুনায়েদ, শাহজাদা মাওলানা আবদুল হালিম শাহ্, পীরজাদা ডা: সৈয়দ আরেফ হোসাইন, পীরজাদা সৈয়দ মশিউর রহমান রাহাত, মাওলানা তাজুল ইসলাম রেজভী সুন্নি আল ক্বাদেরী, সৈয়দ শাহজাদা মিয়া কাঞ্চনপুরী, শাহ্ আবুল হাশেম মাইজভাণ্ডারী, পীরে ত্বরীকত শাহ্ আনিসুর রহমান মাইজভাণ্ডারী, মুফতী সেহাবউদ্দিন, মুফতী মাওলানা হাকিম উদ্দিন নঈমী, মাওলানা নেজাম উদ্দিন রাহে ভাণ্ডারী, মাওলানা নিজাম উদ্দিন আশরাফি, অধ্যাপক মাসুম চৌধুরী, দরবারে মুসাবীয়া’র মাওলানা নুরুল ইসলাম, ত্বরীকত ফেডারেশন নগর সেক্রেটারী মনসুর আলম মাইজভাণ্ডারী, পীরজাদা ফয়জুল হক শাহ্, ত্বরীকত নেতা বেলাল শাহ্, মাষ্টার ইউনুছ ও আলমগীর আলম প্রমুখ।

