ঢাকাSunday , 12 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম নগরের প্রত্যাশিত উন্নয়ন হয়নি

Link Copied!

ctgচট্টগ্রাম প্রতিনিধি: দক্ষ ও যোগ্য নেতৃত্বের অভাবে চট্টগ্রাম নগরীতে প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। সেজন্য তাদের সমর্থিত প্রার্থী এম. এ. মতিনের চরকা মার্কায় ভোট দিয়ে চট্টগ্রামের মেয়র নির্বাচিত করার আহ্বান জানান তারা।
রোববার সকালে নগরীর মোমিন রোডের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতনিনিময় সভায় ফ্রন্ট নেতৃবৃন্দ এসব কথা বলেন।
উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ অল্লামা তৈয়্যব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রকাশনা সচিব অধ্যাপক মুহাম্মদ আবু তালেব বেলাল।
বক্তরা বলেন, ‘কেউ নগরবাসীর প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে পারেননি। নগরীর নিম্ন আয়ের সুবিধা বঞ্চিত লাখ লাখ মানুষ অতি কষ্টে বস্তিতে থাকতে বাধ্য হচ্ছে। অথচ উন্নয়নের নামে আকাশচুম্বি দালানকোটা নির্মিত হচ্ছে। অপ্রয়োজনীয় খাতে উন্নয়ন বরাদ্দ দিয়ে সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা লোপাট করা হয়েছে।’
ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, ‘নগরীকে উঁচু প্রাসাদে ঢেকে দেওযার নাম উন্নয়ন নই। ৬৫ লাখ নগরবাসীর সুখ-দুঃখ স্বচক্ষে দেখে বাস্তবে অনুভব করে যথাযথ পদক্ষেপ নেবেন এমন যোগ্য, সৎ, সুশিক্ষিত জনদরদী ব্যাক্তিকে মেয়র পদে নির্বাচিত করতে হবে। নাগরিক সুযোগ সুবিধা বৈষম্য ছাড়া সবার দুয়ারে পৌঁছে দিতে এম এ মতিনই অবিকল্প মেয়র প্রার্থী।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক পীরজাদা মুহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ্। বিশেষ অতিথি ছিলেন দক্ষিন জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক সংগঠক মাষ্টার মুহাম্মদ আবুল হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা কাজী মুহাম্মদ মূছা নঈমী, মাওলানা হাফেজ ছৈয়দ রুহুল আমিন, ছৈয়দ মুহাম্মদ হোসেন, মাওলানা ওবায়দুল মোস্তাফা কদম রসুলী, গাজী মুহাম্মদ লোকমান, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী, মুহাম্মদ মঈনুল আলম চৌধুরী, মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন আল কাদেরী, এস.এম জাহাঙ্গীর আলম, সৈয়দ মুহাম্মদ শাহজামান, মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিন, অধ্যাপক সৈয়দ গিয়াস উদ্দিন, মাওলানা মুহাম্মদ আবদুল খালেক আল  কাদেরী, আলহাজ্ব মুহাম্মদ কামাল পাশা চৌধুরী, মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম রেজভী, মাওলানা মহিউদ্দিন আহমদ রেজা খান, মুহাম্মদ ইদ্রিস হায়দার, এম এ মনসুর, মীর মুহাম্মদ হাবিব উল্লাহ, মুহাম্মদ শাহজাহান, এইচ এম শহীদুল্লাহ, এস এম মামুনুর রশিদ জাবের, মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ নজরুল ইসলাম ও মুহাম্মদ এমদাদ উদ্দিন।