ঢাকাMonday , 24 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার জড়ালেন হাতাহাতিতে, ইংলিশ কোচের কাণ্ডে বিব্রত বাফুফে

Link Copied!

বেতন বকেয়া এবং স্ত্রী সন্তানদের কাছে টাকা পাঠাতে পারছেন না বলে কিছুদিন আগে ফেসবুকে পোস্ট দিয়ে আগে আলোচনায় এসেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব -২০ ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। এবার তিনি নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তার সহকারী আতিকুর রহমান মিশুর সাথে মারামারি করে।

জেরার্ড জোন্স ও মিশুর মধ্যে দীর্ঘদিনের বিরোধ এবার হাতাহাতিতে গড়িয়েছে। উজবেকিস্তানে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের মাত্র কয়েক দিন আগে এই অপ্রীতিকর ঘটনায় বিব্রত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

জানা গেছে, গত বুধবার ঢাকার হোটেল হলিডে ইনে দুই কোচের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাক্কাধাক্কি পর্যন্ত গড়ায়। পরিস্থিতি সামাল দিতে ব্রিটিশ কোচ জোন্স ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ ডাকেন। পুলিশ ঘটনাস্থলে গেলেও বড় কোনো সংঘর্ষ হয়নি বলে জানা গেছে।

বাফুফের এক সদস্য বলেছেন, দুই কোচের মধ্যে সমন্বয়হীনতা ও মতবিরোধ অনেক দিন ধরে চলছিল। এবার তা শারীরিক সংঘর্ষে রূপ নিলো। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। দ্রুত একটি সুন্দর সমাধান আনার চেষ্টা চলছে। আমাদের লক্ষ্য খেলোয়াড়দের সর্বোচ্চ সুবিধা দিয়ে সাফল্য এনে দেওয়া।’

আগামী ২৭ আগস্ট দল উজবেকিস্তানের উদ্দেশে রওনা দেবে। ৩১ আগস্ট থেকে বাছাইপর্ব শুরু। এমন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে কোচিং স্টাফের এ ধরনের বিরোধ দলের প্রস্তুতি ও পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।

জাতীয় দলের প্রতিনিধিত্বকারী একটি বয়সভিত্তিক দলের ক্যাম্পে এমন ঘটনা বাফুফের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।