ঢাকাSunday , 23 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪০ বছর পর যে রেকর্ড গড়লেন শরিফুল

Link Copied!

ক্যামেরন গ্রিনকে যখন এলবিডব্লিউর ফাঁদে ফেলে শিকারে পরিণত করলেন শরিফুল ইসলাম, তখনই অনন্য একটি রেকর্ডের পাতায় নিজের নাম লিখে ফেলেছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড। ২০০৮ সালে ২৭ রানে ৬ উইকেট নিয়ে যে সিংহাসনটি দখল করেছিলেন সাবেক পেসার শাহাদাত হোসেন রাজীব, ১৮ বছর পর সেই আসনটি দখল করলেন শরিফুল ইসলাম।

কিন্তু তখনও কী বাঁ-হাতি এই পেসার জানতেন, আরও একটি বিরল রেকর্ড তিনি গড়ে ফেলেছেন গ্রিনকে আউট করার সঙ্গে সঙ্গে। যে বিরল রেকর্ডটি গড়লেন তিনি ১৪০ বছর পর।

রীতিমত অবিশ্বাস্য মনে হতে পারে। এত বছর ধরে একটি রেকর্ড অস্পৃশ্য ছিল! কত-শত বিখ্যাত বোলার এলেন-গেলেন, কিন্তু গত ৪০ বছরে যে রেকর্ড কোনো বোলার করতে পারেননি, সেটা করলেন বাংলাদেশের শরিফুল ইসলাম।

১৫ ওভার বল করে ৩ মেডেন ও ৪৮ রান দিয়ে ৭ উইকেট নেন শরিফুল ইসলাম। সে সঙ্গে ১৮৮৬ সালের পর এই প্রথম কোনো বাঁ-হাতি পেসার ৭ উইকেট নিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর আগে সর্বশেষ, ১৪০ বছর আগে, ১৮৮৬ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের ডিক বার্লো বাঁ-হাতি পেসার হিসেবে ৭ উইকেট নিয়েছিলেন অসিদের বিপক্ষে।

সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাঁ-হাতি পেসার হিসেবে ৭ উইকেট নেওয়ার কীর্তি আছে মোট ৪টি। এর মধ্যে ২টিই ডিক বার্লোর। ১৮৮৬ সালের আগে ডিক বার্লো অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একবার এক ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন ১৮৮৩ সালে, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।

তারও আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম বাঁ-হাতি পেসার হিসেবে ৭ উইকেট নিয়েছিলেন, থমাস এমেট। ১৮৭৯ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এ কীর্তি গড়েন তিনি। আর চতুর্থ পেসার হিসেবে ১৪০ বছর পর বাঁ-হাতি পেসার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেট নিলেন শরিফুল ইসলাম।