ঢাকাSunday , 23 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ও চীনের পুলিশের মধ্যে সহযোগিতা জোরদারে আলোচনা

Link Copied!

বাংলাদেশ ও চীনের পুলিশের মধ্যে সহযোগিতা জোরদারে আলোচনা হয়েছে। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের সঙ্গে চীনা দূতাবাসের একটি প্রতিনিধিদলের সাক্ষাতে এ আলোচনা হয়।

রোববার (২৩ আগস্ট) সিআইডি সদর দপ্তরে সংস্থাটির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে ছিলেন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ঝাও ই, থার্ড সেক্রেটারি ঝৌ জুন ও কনস্যুলার অফিসার ফাতেমা শিমু।

এসময় বাংলাদেশ ও চীনের পুলিশের সঙ্গে পুলিশের সহযোগিতা জোরদার, মানবপাচার প্রতিরোধ ও বিদ্যমান মামলাগুলোর তদন্তে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংক-সংশ্লিষ্ট মামলা, সাইবার-সক্ষম অপরাধ মোকাবিলায় জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং প্রয়োজনীয় কারিগরি ও লজিস্টিক সহায়তাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এসময় সিআইডির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।