ঢাকাSunday , 23 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ট্রাক থেকে পড়ে চালকের সহকারী নিহত

Link Copied!

রাজধানীর ডেমরায় কংক্রিটের মিক্সার ট্রাক থেকে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে সারুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই সহকারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম মো. মেহেদী হাসান (২২)। তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আব্দুল রবের ছেলে। তিনি সারুলিয়ায় থেকে মিক্সার ট্রাকে কাজ করতেন।

মেহেদীর সহকর্মী রফিকুল ইসলাম জানান, সকালে ট্রাক পরিষ্কার করার সময় হঠাৎ ওপর থেকে নিচে পড়ে মেহেদী গুরুতর আহত হয়েছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।