ঢাকাSunday , 12 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিবিরের ছোড়া পাথরে বাসচালক আহত

Link Copied!

pikatingদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে জামায়াত-শিবির নেতাকর্মীরা একটি বাসে পাথর ছুড়ে মেরেছে। এসময় মো. রফিক (৪২) নামের বাসচালক আহত হয়েছেন।
রোববার সকাল ৭টায় উপজেলার দিনাজপুর-রংপুর সড়কের রাণীরবন্দরে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী বাস রোমার পরিববহন সকাল ৭টায় রাণীরবন্দর এলাকায় পৌঁছালে জামায়াত-শিবির নেতাকর্মীরা বাটুল দিয়ে পাথর ছুড়ে মারে।
এসময় ওই বাসের কাঁচ ভেঙে গিয়ে চালকের মাথায় আঘাত লাগে। এতে চালকের মাথা ফেটে যায়। স্থানীয় লোকজন চালককে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এর আগে শনিবার রাতে মানবতাবিরোধী মামলায় জামায়াত নেতা মো. কামরুজ্জানের মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে এমন সংবাদের পর সন্ধ্যা থেকেই সব দোকান-পাট বন্ধ হয়ে যায়। জনশূন্য হয়ে পড়ে রাণীরবন্দর বাজার। রায় কার্যকরের পর উপ্তত্ত হয়ে উঠে রাণীরবন্দর এলাকা। বিভিন্ন গলিপথ থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা চালায়।
পুলিশ তাদের ধাওয়া দিয়ে ফাকা গুলি বর্ষণ করে। গভীররাত পর্যন্ত গুলির শব্দ পাওয়া গেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সকালে একটি যাত্রীবাহী বাসে ইট-পাটকেল ছুড়ে। তারা শনিবার রাতে পটকা বিস্ফোরণ ঘটালে পুলিশ তাদের নিবৃত্ত করতে ফাঁকা গুলি বর্ষণ করে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে গুলি বর্ষণের পরিমাণ এই মুহূর্তে নিদিষ্ট করে বলা সম্ভব নয়।