ঢাকাWednesday , 19 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের কোকিলমনিতে নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকার: নৌকাসহ ৮ জেলে আটক, মামলা দায়ের

Link Copied!

পূর্ব সুন্দরবনের সংরক্ষিত কোকিলমনি বনাঞ্চল এলাকায় প্রবেশ করে নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকারের অভিযোগে ৮ জন জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৩ শত নিষিদ্ধ কাঁকড়া ধরার চারু, আনুমানিক ৬০ কেজি কাঁকড়া এবং একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় আটককৃতদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

​বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কোকিলমনি ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত অভিযান পরিচালনার সময় কোকিলমনি অভয়ারণ্যের ‘তিন কোনা আইল্যান্ড’ এলাকা থেকে কাঁকড়া ধরা অবস্থায় এই ৮ জেলেকে হাতেনাতে আটক করেন।

​আটককৃত জেলেরা হলেন— মো: মহিদুল শেখ (৩৬), মো: আবু সুফিয়ান শেখ (২৯), মো: হোসাইন হাওলাদার (২৫), মো: শুকুর আলী (৩৫), মো: রুবেল শেখ (২৮), মো: জোলার শেখ (২৬), মো: হোসাইন শেখ (২২) এবং মো: ইমরান শেখ (৩৫)। বনরক্ষীরা জানান, আটককৃত সবার বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার বকুলতলা গ্রামে।

​বন সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মোংলা ও রামপালের একটি প্রভাবশালী সিন্ডিকেট নিষিদ্ধ এই সময়ে সুন্দরবনের পুরো চাঁদপাই রেঞ্জ এবং শরণখোলা রেঞ্জের কোকিলমনি এলাকায় রাতের আঁধারে জেলেদের দিয়ে বেআইনিভাবে কাঁকড়া ও মাছ আহরণ করে আসছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম জানান, সংরক্ষিত সুন্দরবনে প্রজনন ও সুরক্ষা সংক্রান্ত চলমান নিষিদ্ধ সময়ে অভয়ারণ্যে অবৈধ প্রবেশ এবং কাঁকড়া আহরণ করায় আসামীদের বিরুদ্ধে বন আইনে মামলা রুজু করা হয়েছে। মামলার আটক ৮ আসামীকে মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।