ঢাকাTuesday , 18 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৪টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ চালক বগুড়া জেলার সদর উপজেলার হেলেঞ্চা গ্রামের মাহফুজুর রহমানের ছেলে রেজওয়ান (৩২) বলে জানা গেছে। দুর্ঘটনার স্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে না আসার অভিযোগ তুলে স্থানীয়রা নিহতের মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ করেন। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর একাধিকবার হাটিকুমরুল হাইওয়ে থানায় খবর দেওয়া হলেও পুলিশ দেরিতে ঘটনাস্থলে আসে। তবে অভিযোগ অস্বীকার করে হাইওয়ে থানার ডিউটি অফিসার সানোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের পরিবারের কাছে মৃত দেহ হস্তান্তর করা হয়েছে।