ঢাকাMonday , 17 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার

Link Copied!

কক্সবাজারের উখিয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত মাদকের মূল্য ৬ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছেন।রোববার (১৬ আগস্ট) রাত সোয়া নয়টার দিকে উখিয়ার বালুখালী কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে কাঁকড়া ব্রিজ এলাকায় পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায় । কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবাগুলো উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।