সুন্দরবনের দূষণ হ্রাস এবং পরিবেশের উন্নয়নের লক্ষ্যে (১২ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১১টায় মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করেন ইয়ুথ ফর দ্যা সুন্দরবন মোংলা। এ সময় উপস্থিত ছিলেন, মোংলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, রুপান্তরের বাগেরহাট জেলার সুন্দরবন সুরক্ষা প্রকল্প সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন, মোংলা দিগরাজ ডিগ্রি মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও সমাজসেবী শামীমা আক্তার লাইজু, ফিল্ড অফিসার সুনীতি রায়, ইয়ুথ ফর দ্যা সুন্দরবন মোংলা শাখার আহবায়ক, সোহেল রানা, শামিমা লায়জু, সদস্য শাহিন খলিফা, মেহেদী হাসান প্রমূখ। এ সময় বক্তারা বলেন সুন্দরবনের জন্য ক্ষতিকর প্লাস্টিক, পলিথিন এবং রাসায়নিক বিষের ব্যবহার বন্ধ করতে হবে। ক্ষতিগ্রস্ত বন সংরক্ষণ করে জীববৈচিত্র্য বৃদ্ধি করা, স্থানীয়দের সচেতনতা ও কর্মসংস্থানের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় যুক্ত করা এবং আন্তর্জাতিক চুক্তিগুলো বাস্তবায়ন করার দাবি জানান।

