ঢাকাMonday , 10 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলগালা গুদামের ২ কোটি টাকার কীটনাশক উধাও

Link Copied!

নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্প নগরীর সিলগালা করা একটি গুদাম থেকে জব্দ করা ২ কোটি টাকা মূল্যের ৯৯ মেট্রিক টন নিষিদ্ধ কীটনাশক উধাও হয়ে গেছে। গত বুধবার আদালতের নির্দেশে ওই মালামাল পুড়িয়ে ধ্বংস করার জন্য ম্যাজিস্ট্রেট যাওয়ার পর বিষয়টি ধরা পড়ে। তবে সংশ্লিষ্টরা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। জানা যায়, ২০২৪ সালের ২৫ জুন বিসিক শিল্প নগরীর ওই গুদামে প্রশাসন অভিযান চালিয়ে ৯৯ মেট্রিক টন অবৈধ বালাইনাশক বিফার-৫ জি জব্দ করে। পরে সিলগালা করে গুদামের দায়িত্ব উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়। আর গুদামের তদারকির দায়িত্ব দেওয়া হয় শিল্পনগরী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে।এ ঘটনায় কীটনাশকের মালিকের বিরুদ্ধে মামলা হয়। ২ বছর ধরে ওই মামলা নীলফামারী বিশেষ আদালতে চলছে। সম্প্রতি আদালতের নির্দেশনা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান গত বুধবার ওই গুদামে গিয়ে দেখেন সেখানে জব্দ করা মালামালের কিছুই নেই।এ বিষয়ে শিল্পনগরী কর্মকর্তা মশিয়ার রহমান বলেন, আমি প্রায়ই গুদামের গেট চেক করি।এছাড়া পুরো শিল্পনগরী আমার তদারকিতে থাকলেও গুদাম বা কারখানার দায়িত্ব মূলত সংশ্লিষ্ট মালিকের। তবে গুদামের ভেতরে দেওয়ালে একটা জায়গায় নতুন করে প্লাস্টার করার চিহ্ন দেখা গেছে। হয়তো মালগুলোর মালিক বা গুদাম মালিক মালামাল সরিয়ে ফেলেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভুষণ বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না।জব্দকৃত মালামালের মালিক সৈয়দপুর শহরের রংপুর রোডের মেসার্স মনোয়ার ট্রেডার্সের স্বত্বাধিকারী মনোয়ার হোসেন সরকার বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। ঘটনার পর পুলিশ আমাকে সেখানে যেতে নিষেধ করায় আমি কখনো সেখানে যাইনি। আমি আদালতের ন্যায়বিচারের অপেক্ষায় আছি।