ঢাকাMonday , 10 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক

Link Copied!

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জনকে আটক করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে দিঘলটারী এবং কাশিপুর বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আসামীকে আটক করেছে। বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যানুযায়ী, রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক ৯টায় দিঘলটারী বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার আদিতমারী থানার দিঘলটারী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালীন সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে লালমনিরহাট জেলার আদিতমারী থানার দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারী গ্রামের রিপন মিয়াকে ৪৫টি বোতল ভারতীয় ইস্কাপ সিরাপসহ আটক করতে সক্ষম হয়। এছাড়াও, সোমবার (১০ আগস্ট) রাত আনুমানিক ১২টা ৪০মিনিটে কাশিপুর বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ধর্মপুর নামক স্থানে আরেকটি বিশেষ অভিযান পরিচালনাকালীন বিজিবি টহল দলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে থামার সংকেত দিলে দৌড়ে পালানোর চেষ্টাকালে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ধর্মপুর গ্রামের সবুজ মিয়াকে ৯টি বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ এবং মোবাইলফোন ২টিসহ আটক করতে সক্ষম হয়। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ইস্কাপ সিরাপ ৫৪টি বোতল, যার সিজার মূল্য ২১হাজার ৬শত টাকা এবং মোবাইলফোন ২টি, যার সিজার মুল্য ১৭হাজার ৫শত টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৩৯হাজার ১শত টাকা। উল্লেখিত ঘটনায় আটকৃত আসামীদের বিরুদ্ধে লালমনিরহাটের আদিতমারী এবং কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মামলা দায়ের পূর্বক মাদকদ্রব্যসহ হস্তান্তর করা হয়েছে।