ঢাকাSaturday , 11 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০২ দিন পর কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ব্রিফিং

Link Copied!

bnpনিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১০২ দিন পর রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করলো বিএনপি। শনিবার দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
গত ৫ জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কর্মসূচিকে কেন্দ্র করে ৩ জানুয়ারি কার্যালয়টিতে তালা ঝুলিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।
এরপর গত তিনমাসে নেতাকর্মীদের নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে বহু মামলা করা হয়। মামলার ভয়ে নেতাকর্মীরা গাঁ ঢাকা দেন। নেতাকর্মীরা না থাকায় কার্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে শনিবার দুপুর ১২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘সরকার সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়ায় দেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের কার্যালয় তিনমাস বন্ধ করে রেখেছিল। আর এতেই প্রমাণ হয় যে, দেশে গণতন্ত্র আছে কি নেই।’
রিপন বলেন, ‘বর্তমান সরকার অবৈধ। তাই তারা অগণতান্ত্রিক পন্থায় তাদের পোষা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল।’
গত ৩ জানুয়ারি বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যালয় থেকে ধরে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে এবং কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। এরপর থেকেই মূলত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ হয়ে যায়।