ঢাকাSunday , 9 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামপালে সন্ত্রাসী ভূমিদস্যু মুরারি ও তুষারের বিরুদ্ধে মানববন্ধন

Link Copied!

বাগেরহাটের রামপাল উপজেলার গিলেতলা বাজার এলাকার সন্ত্রাসী ও ভূমি দস্যু দুই সহোদর সুশীল কুমার পাল এর ছেলে মুরারি মোহন পাল ও তুষার কুমার পালের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় গড়াবেড়া দিয়ে অন্যের জমি দখল, জাল দলিল পর্চা করে জমি বিক্রয়সহ বিভিন্ন ধরনের হয়রানি ও প্রতারণার অভিযোগ করেন তাদের বিরুদ্ধে। শনিবার (৮ আগস্ট) সকালে বাঁশতলীর গিলেতলা বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে হয়রানি ও প্রতারণার শিকার ক্ষতিগ্রস্তরা ভূমিদস্যু দুই ভাইয়ের বিচার দাবি করেন। ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ নুর মোহাম্মদ, ‎মিঠু পাল, ‎শেখ শহিদুল ইসলাম কালাই, ‎সরদার আইয়ুব আলী, ‎মোমেনা বেগম, ‎জাহানারা বেগম, ‎শেখ আল মামুন, ‎শেখর চন্দ্র পাল, ‎শুকুর মিলে, ‎মাষ্টার অজয় বাবু, ‎মাষ্টার মান্জুর, ‎পোষ্ট মাষ্টার অশোক বাবু সহ শতাধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত শেখ নূর মোহাম্মদ বলেন, ২০১৬ সালে একটি দলিলের মাধ্যমে জমি ক্রয় করে মিউটেশন ও খাজনা পরিশোধ করে শান্তিপূর্ণ ভোগ দখলে ছিলাম। কিন্তু ওই জমি সন্ত্রাসী ভূমিদস্যু দুই ভাই মুরারি ও তুষার জোরপূর্বক দখলে নিতে চাই। তুষার যে বাড়িতে থাকে ওই বাড়ির জমি তার চাচা সুনীল কুমার পালের কাছ থেকে জোরপূর্বক দখলে নিয়ে ভোগ দখলে আছে। আমার সীমানার কাছে তুষারের কোন জমি নাই। এপর্যন্ত আমার নামে ৮-১০টি মামলা দিয়েছে তারা। ৯ অক্টোবর ২০২১ সালে মুরারি ও তুষার তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাড়িতে হামলা করে ঘরবাড়ি ভাঙচুর করে। পরে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে দেয়। আমি বিএনপি’র সমর্থক হওয়াই ওই রাতেই তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নিতে হয়। এখনো পর্যন্ত তারা আমাদের হয়রানি করে যাচ্ছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সংখ্যালঘু কার্ড ব্যবহার করে তারা হিন্দু সম্প্রদায়কে কলঙ্কিত করছে। আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। বন পরিবেশ প্রতিমন্ত্রী এবং স্থানীয় নিকট দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ভ্যান চালক শহিদুল ইসলাম কালাই বলেন, ব্যাংকে আমার কিছু টাকা জমা ছিল। কু পরামর্শ দিয়ে প্রতারণার মাধ্যমে ব্যাংক থেকে টাকা গুলো তুলে তার প্ররোচনায় বিরোধীয় সম্পত্তি ক্রয় করেছি। আমার পাঁচটি সন্তান রয়েছে। তার পরামর্শ শুনে আমি এখন রাস্তায় নেমে গেছি। আমি এই প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। মানববন্ধনে অন্যান্যরা বলেন, খুলনা জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষার চন্দ্র পাল এর ১৫ কাঠা জমি জাল দলিল করে তাকে মামলা দিয়ে হয়রানি করিতেছে। বড়দিয়া এলাকার এক ব্যক্তির ৬০ শতক জমি ভুয়া দাগ তৈরি করে জোরপূর্বক ভোগ দখল করিতেছে। মোমেনা রিজিয়া সহ পাঁচ বোনের তিন বোন বিধবা। তার মায়ের সামান্য জমি জাল দলিল করে দখল করে নিয়েছে। তাদের নামে মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছে। বিএনপি নেতা মোহাম্মদ আলীর মৃত্যুর পর জাল চেক তৈরি করে তার বিধবা স্ত্রীর কাছ থেকে ১৫ কাঠা জমি লিখে নেয়। প্রফেসর মৃত সুব্রত কুমার পালের বিধবা স্ত্রীর জায়গা জোর করে দখল করে নিয়েছে। গৌরম্ভা কলেজের প্রফেসর পীযূষ কান্তি পালকে পিটিয়ে মারাত্মক আহত করে, সেই থেকে সে স্বাভাবিক চলাফেরা করতে পারে না। প্রফেসর হারুন শেখের ৬-৭ টি দোকান ঘর রাতের আঁধারে পুড়িয়ে দেয়। সন্ত্রাসী প্রতারক মুরারি ও তুষার নামের দুই সহোদরের কর্মকাণ্ড তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মানববন্ধনে উপস্থিত ক্ষতিগ্রস্তরা।