ঢাকাSunday , 9 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় ইজিবাইক চালকের মৃত্যু

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় হামিম পরিবহনের চাপায় এক ইজিবাইক চালকের মৃত্যু ও তিন যাত্রী আহত হয়েছে। আহতরা হলেন- হানিফ হাওলাদার , সুরমা বেগম ও সোহেল হাওলাদার। (৯ আগষ্ট) রবিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা রাজৈর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনার ঘটে। প্রত্যক্ষদর্শী ও পথচারীদের সূত্রে জানা গেছে, উপজেলার রাজৈর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে হামীম পরিবহনের একটি গাড়ি সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এ সময় ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকে চাপা দেয় এতে ঘটনাস্থলে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা ইজিবাইক চালক আবু হানিফ বেপারী (৬৫) ঘটনাস্থলে নিহত হয়। এ সময় আরও তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ড্রাইভার চাপা দিয়েই ঘটনা স্থল থেকে ছিটকে পড়ে। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে শরণখোলা থানা পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়ি চালকের খামখেয়ালিপনার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। হামিম পরিবহনের কাউন্টার ম্যানেজার মিজানুর রহমান বলেন গাড়িটি ব্রেকফেল করায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, মৃতদেহ উদ্ধার করে শরণখোলা থানায় নিয়ে আসা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।