ঢাকাSaturday , 11 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৈশাখী ঝড় এখন ইলিশ বাজারে

Link Copied!

ilishবরগুনা প্রতিনিধি: পহেলা বৈশাখকে কেন্দ্র করে রূপালী ইলিশের কদর এখন আকাশচুম্বী। সারাদেশে বেড়েছে ইলিশের চাহিদা, তাই শত শত মাছ ব্যবসায়ীরা ইলিশ রপ্তানি করতে ভিড় করছেন দেশের অন্যতম মাছের পাইকারী বাজার বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রে। কিন্তু পাইকারী এ বাজারে চাহিদা অনুযায়ী ইলিশ না থাকায় দ্বিগুন দামে ইলিশ বিক্রি করছেন এখানকার আড়তদাররা।
চাহিদা অনুযায়ী ইলিশ সরবারহ করতে না পারায় খালি হাতে ফিরতে হচ্ছে বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রের শত শত পাইকারদের। বরগুনাসহ উপকূলীয় নদী ও সাগরে চাহিদা অনুযায়ী মাছ ধরা না পরায় পাইকারী বাজারে ইলিশের এমন সংকট দেখা দিয়েছে বলে জানান, জেলেরা।
অন্যদিকে পাইকাররা বলেছেন মাছ কম ও চাহিদা বেশি থাকায় বর্তমানে ইলিশের দাম দ্বিগুণ হয়েছে। বর্তমানে এ পাইকারী বাজারে ১ কেজির বেশি ওজনের ইলিশের মণ প্রতি ১ লাখ টাকার উপরে ও ১ কেজির কম ওজনের ইলিশ ৭০ থেকে ৮০ হাজার টাকা বিক্রি হচ্ছে।
তবে দাম বেশি হলেও মাছ কেনার আগ্রহের কমতি নেই পাইকারদের। বৈশাখের প্রথম দিনটি যতই ঘনিয়ে আসবে ইলিশের মূল্য ততই বাড়বে বলে দাবি মৎস্য ব্যবসায়ীদের।
পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের একাধিক ব্যবসায়ীরা বাংলামেইলকে জানান, পহেলা বৈশাখকে কেন্দ্র করে বর্তমানে ইলিশের চাহিদা প্রচুর। পাথরঘাটার এ মৎস্য ঘাটে ইলিশ রপ্তানি করতে এখন শত শত পাইকার ভিড় করছে। ঢাকাসহ সারাদেশে যে পরিমাণে ইলিশের চাহিদা তার অর্ধেকও রপ্তানি করতে পারছে না। তবে বৈশাখের এই দিনটি পেরিয়ে গেলে এ সংকট আর থাকবে না বলে জানান তারা।