ঢাকাSaturday , 8 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪

Link Copied!

নগরীর মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ৯৫৮ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। শনিবার সকাল পৌনে ৯টার দিকে এ অভিযান চালায় তারা। এ সময় তারা চারজন মাদক কারবারীকে আটক করে।
আটককৃত কারবারীরা হলেন, মিয়াপাড়া এলাকার বাসিন্দা খোকন মিয়ার ছেলে নাসির উদ্দিন সেন্টু (৩৭) ও তার স্ত্রী সাফিয়া বেগম (৩২), কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী এলাকার বাসিন্দা মোঃ শফিকের স্ত্রী মারিয়াম (২০) ও আব্দুল্লার স্ত্রী আয়শা। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা সদর থানার মিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চার মাদক কারবারীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে উল্লিখিত পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।