ঢাকাSaturday , 11 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাথাভাঙ্গা নদীর বালু ও ড্রেজার মেশিন জব্দ

Link Copied!

Mobile-court-মেহেরপুর প্রতিনিধি: গাংনী উপজেলার মাথাভাঙ্গা নদীতে অবৈধভাবে উত্তোলনকৃত বালু ও ড্রেজার মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন এ রায় প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারী ভবানীপুর গ্রামের গোলাম মোস্তফা আত্মগোপন করেছেন। তবে তাকে আগামীকাল সকালের মধ্যে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জকে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন জানান, বালু ব্যবসায়ী গোলাম মোস্তফা বেশ কিছু দিন ধরে ভবানীপুর পুলিশ ক্যাম্পের অদূরে দু’স্থানে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন। এতে নদীপাড়ের ফসলি জমি ও ঘরবাড়ি ভাঙনের হুমকিতে পড়ে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু ও মাটি রক্ষা আইন ২০১০ মোতাবেক ড্রেজার মেশিন ও উত্তোলন করা বালু জব্দ করে স্থানীয় তহশিলদার বদরুল আলম ও ইউপি সদস্য মতিয়ার রহমানের হেফাজতে দেয়া হয়েছে। বালু ও ড্রেজার মেশিন বিক্রি করে সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ারও নির্দেশ দেয়া হয়।