ঢাকাTuesday , 4 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুপেয় পানির চাহিদা পূরণে কোস্ট গার্ডের আধুনিক ওয়াটার প্লান্ট স্থাপন

Link Copied!

তীব্র লবণাক্ত অধ্যুষিত সাগর ও সুন্দরবন উপকূলীয় মোংলায় দরিদ্র জনগোষ্ঠীর সুপেয় পানির চাহিদা পূরণে একটি আধুনিক পানি পরিশোধন প্রক্রিয়া স্থাপন করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার দুপুরে মোংলার প্রত্যন্ত অঞ্চলের ‘জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়’ চত্বরে স্থানীয় জনগণের দীর্ঘদিনের নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনের স্থাপিত এ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্লান্টির উদ্বোধন করেন কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মেসবাউল ইসলাম। এ সময় কোস্ট গার্ডের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সুপেয় পানি সরবরাহ প্লান্টের উদ্বোধন শেষে কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেসবাউল ইসলাম বলেছেন, অপরাধ দমনে সুন্দরবনে দিন-রাত নির্ঘুম অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড। ফলে আমরা বন কেন্দ্রিক ৯৯ ভাগ অপরাধ দমন করতে সক্ষম হয়েছি। আমরা এই উপকূলকে নিরাপদ রাখতে চাই। উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের ব্যাপক সফলতা রয়েছে। কিন্তু কোস্ট গার্ডের চলমান অপরাধ দমন অভিযান বাঁধাগ্রস্ত করতে একটি পক্ষ গুজব ছড়াচ্ছে। সম্প্রতি হাড়বাড়ীয়ায় কিছু লোক ইন্ধন দিয়ে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করেছে। কোস্ট গার্ডের কার্যক্রম বন্ধের জন্য এটা করা হয়েছে। কারণ সুন্দরবনের দস্যুতার সাথে অনেক লোক জড়িত। তাদের অসৎ কাজ কর্ম এখন ব্যাহত হওয়ায় তারা কোস্ট গার্ড সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। যাতে কোস্ট গার্ড চুপ হয়ে যায়। সুন্দরবনকে ডাকাত মুক্ত করতেই হবে, অহেতুক কেউ মিথ্যা গুজব ছড়াবেননা। কোস্ট গার্ডকে সকলে সহায়তা করুন।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে এবং জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে জয়মনির ঘোল এলাকায় একটি আধুনিক পানির প্লান্ট স্থাপন করা হয়েছে। প্লান্টটি স্থাপনের ফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের পাশাপাশি আশপাশের স্থানীয় সাধারণ জনগণ নিরাপদ ও বিশুদ্ধ সুপেয় পানির সুবিধা ভোগ করতে পারবেন। এর মাধ্যমে বিদ্যালয় ও জয়মনির ঘোল এলাকার জনসাধারণের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনের পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সম্মত জীবনযাপন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের জনগণের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।