ঢাকাSaturday , 1 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ও পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

Link Copied!

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাগেরহাট পৌরসভার যৌথ উদ্যোগে আজ শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। প্রতি শনিবার নিয়মিতভাবে এ কর্মসূচি পরিচালনা করা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিট এবং বাগেরহাট পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত মশক নিধন অভিযানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিটের সম্পাদক মো. মাহবুবুর রহমান টুটুল, কার্যনির্বাহী সদস্য হাদিউজ্জামান হিরো, মো. আল-আমীন সরদার, সাবেক যুব প্রধান মো. নাইমুর রহমান, যুব প্রধান রাকিবুল ইসলাম, বাগেরহাট পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ইনচার্জ মোহাম্মদ লিটন ও শহিদুল ইসলাম প্রমুখ। বাগেরহাট শহরের শালতলা থেকে পুরাতন জেলখানা এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা, মশার লার্ভা ও পূর্ণবয়স্ক মশা দমনে ওষুধ স্প্রে এবং ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা হয়। পাশাপাশি জনসাধারণকে বাড়ির আঙিনা ও আশপাশে কোথাও মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সচেতন করা হয়। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি সংস্থার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এ ধরনের সমন্বিত উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে মশাবাহিত রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে বাগেরহাট জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সম্পাদক মাহাবুবুর রহমান টুটুল বাসস’কে জানান।