ঢাকাThursday , 30 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার অপহরণ শিশু বগুড়া থেকে উদ্ধার

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অপহরণ হওয়া ছয় বছরের শিশু বোরহানকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। পূর্ব শত্রুতার জের এই অপহরণের ঘটনা ঘটানো হয় বলে দাবি ভুক্তভোগী পরিবারের। শিশুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার। বুধবার দুপুর ১টার দিকে পৌর শহরের চাষকপাড়া গ্রাম থেকে মিঠু মিয়ার ছেলে বোরহান অপহরণ হয়। পরে শিশটির মা গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করে। পুলিশ ও শিশুটির পরিবার জানায়, ২৯ জুলাই দুপুর ১টার দিকে থেকে নিখোঁজ হয় শিশু বোরহান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবার। পরে বিকাল ৩টার দিকে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন শিশুটির মা বানী বেগম। যেখানে পূর্ব শত্রæতার জের ধরে তার ছেলেকে ৪নং ওয়ার্ডের শফিকুলের ছেলে আরিফ মিয়া অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করেন। অভিযুক্ত আরিফ সম্পর্কে তাদের ভাগনী জামাই হয়। অভিযোগের পরে তৎপরতা চালায় পুলিশ। এর মাঝে রাতে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মাটিরডালিতে অভিযুক্তকে আটক করে বোরহানের পরিবারকে খবর দেয় আটককারীরা। পরে সেখান থেকে তার বাবা-মা শিশু বোরহানকে উদ্ধার করে । শিশুর মা বানী বেগম মোবাইল ফোনে বলেন, আমার স্বামী আরিফকে একটি রিকশা ভাড়া নিয়ে দিয়েছিল। সেই রিকশাটি সে বিক্রি করে পালায়। পরে আমার স্বামী তাকে খুঁজে বের করে কয়েকটি চড় থাপ্পর মারে। সেই থেকে শত্রæতা করে আসছে আরিফ। সেই ক্ষোভ থেকেই সে আমার ছোট শিশু সন্তানকে অপহরণ করে নিয়ে যায়। তিনি বলেন, আমরা সন্তানকে পেয়েছি ঠিকই কিন্তু যদি কেনো দুর্ঘনা ঘটতো। আবার সামনে যে ঘটবে না তার কি ঠিক আছে? আমরা এখন থানায় অপহরণ মামলা করবো। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচাজ (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা শুরু করে। পরে অভিযুক্তের পরিবারকে চাপ প্রয়োগ করায় বাচ্চাটির খোঁজ পাওয়া যায়। ওর বাবা-মা বগুড়ার শিবগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে থানায় আসে। আমরা একটি মুচলেকা দিয়ে শিশুটিকে তার কাছে দেই। শিশুটির পরিবার অপহরণ মামলা করার কথা বলেছেন। তারা চাইলে মামলা করা হবে।